Ajker Patrika

আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৮: ৪৩
আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
তানভীর ইসলাম। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তানভীর ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তানভীর ইসলাম আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তানভীর ইসলাম নিজ বাড়ি অভিরামপুর গ্রামে অবস্থান করছেন। পরে থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, তানভীর ইসলামের বিরুদ্ধে আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে তাঁর নির্দেশে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির অভিযোগও রয়েছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত