
পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে জাল টাকাসহ সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় ৫৩ হাজার জাল টাকা ও কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে। গতকাল রোববার (২২ জুন) সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের রিকাত শেখের ছেলে সবুজ শেখ (৩২), দ্বারিয়াপুর কান্দাপাড়া গ্রামের মৃত তারা প্রামাণিকের ছেলে শাহিদুল প্রামাণিক (৪০), জুগ্নিদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আতিক মোল্লা (২৩) ও কাংলাকান্দা গ্রামের সেলিম ফকিরের ছেলে সবুজ ফকির (৩৩)।
আজ সোমবার (২৩ জুন) বিকেলে র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার ইলিয়াস খান এক বিজ্ঞপ্তিতে জানান, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার বৃহস্পতিপুর মাজার বটতলা এলাকায় অভিযান চালায়।
এ সময় সেখানে থাকা সংঘবদ্ধ জাল টাকা চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ৫৩ হাজার জাল টাকা, তিনটি বাটন মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৩৯৫ টাকা।
আটক ব্যক্তিরা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে জানিয়েছেন, তাঁরা পাবনাসহ বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন হাট-বাজারে জাল টাকা দিয়ে ফলমূল, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করে বিক্রেতাদের প্রতারিত করে আসছিলেন।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার আরও জানান, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫-এ(বি) ধারায় মামলাসহ আটক ব্যক্তিদের আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
৭ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে