
পাবনার চাটমোহরে বড়াল নদের তীরে পাঁচ মাস বয়সী শিশু সোহাগী মণ্ডলকে হত্যার অভিযোগে তার মা শ্রাবন্তী মণ্ডলকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১ জুন) সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহাগী মণ্ডল উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মণ্ডলপাড়া গ্রামের কমল মণ্ডলের মেয়ে। গতকাল শনিবার সকালে বাড়ির অদূরে বড়াল নদের কিনারা থেকে সোহাগীর লাশ পাওয়া যায়। এ ঘটনায় বাবা কমল মণ্ডল অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা করেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কমল মণ্ডল জানান, সকাল ৬টার দিকে তাঁর স্ত্রী শ্রাবন্তী মণ্ডল তাঁকে বলেন, সোহাগীকে বারান্দার বিছানায় ঘুমিয়ে রেখে বাইরে গরুর খাবারের জন্য খড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে তার বিছানায় নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বড়াল নদের কিনারায় শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন। জানা গেছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পুলিশ। নানা দিক তদন্ত করে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা শ্রাবন্তী মণ্ডলকে আটক করে তারা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শ্রাবন্তী পুলিশের কাছে স্বীকার করেন, তিনি তাঁর মেয়েকে ঘুমন্ত অবস্থায় গতকাল ভোরে বাড়ির পাশের নদে ফেলে দেন। পরে খোঁজাখুঁজির বাহানা করে লাশ উদ্ধার করেন। চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, আটক শ্রাবন্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, ‘ঘটনাটি ঘটার পরই পাবনার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় চাটমোহর সার্কেল সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তারের নেতৃত্বে আমরা কাজ শুরু করি। ঘটনার দিনই হত্যার রহস্য উদ্ঘাটন করে মাকে গ্রেপ্তার করা হয়।’

নরসিংদীর পলাশ উপজেলায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আশিক ভূঁইয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার মাঝেরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আশিক ভূঁইয়া মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার একমাত্র ছেলে।
৩০ মিনিট আগে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ১০০ থেকে ১২০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৩৬ মিনিট আগে
যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেলের পাম্পের সামনে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক ও ভ্যানের চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে