
ঘরের বারান্দায় আজ শনিবার সকাল ৬টায় ঘুম পাড়িয়ে পাঁচ মাসের শিশু সোহাগী মণ্ডলকে রেখে বের হয়েছিলেন মা। এক ঘণ্টা পর সকাল ৭টার দিকে বড়াল নদের পাড়ে শিশুটির লাশ পাওয়া যায়। পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
সোহাগী মণ্ডলপাড়া গ্রামের কমল মণ্ডলের মেয়ে। খবর পেয়ে চাটমোহর থানার পুলিশ ঘটনাস্থলে গেছে।
কমল মণ্ডল আজকের পত্রিকাকে জানান, সকাল ৬টার দিকে তাঁর স্ত্রী শ্রাবন্তী মণ্ডল সোহাগীকে ঘরের বারান্দায় বিছানায় ঘুম পাড়িয়ে রেখে বাইরে গরুর খড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে বিছানায় নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বড়াল নদের পাড়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। সেখান থেকে লাশ বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন। কমল মণ্ডল দাবি করেন, তার মেয়েকে ঘর থেকে কেউ নিয়ে গিয়ে হত্যা করে বড়াল নদের পাড়ে ফেলে রেখেছে।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। থানায় হত্যা মামলা হবে। প্রাথমিক তদন্তকাজ শুরু হয়েছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় খোবাইব নামের ২০ বছরের এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া। এ মামলার শুনানিতে খায়রুল হককে হুইল চেয়ারে করে কারাগার থেকে আদালতে হাজির করা হয়...
১৫ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ বকুল হোসেনকে (৩২) উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
অর্থ আত্মসাতের মামলায় খুলনার একটি আদালত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. মকবুল হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একই আদালত তাঁকে ৪৮ হাজার ৭৪৯ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগে
কোটি টাকা মূল্যের কোকেনসহ গ্রেপ্তারের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সদস্য সাইফুজ্জামান কাজলকে (৪৭) দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে