
নোয়াখালীর হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ছবি ফেসবুকে পোস্ট করায় তাঁকে এই নোটিশ দেওয়া হয়।
গতকাল বুধবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে কাজী আবদুর রহিমকে কারণ দর্শানো হয়। চিঠিতে কাজী আবদুর রহিম দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে জেলা কমিটির কাছে তাঁকে জবাব দিতে বলা হয়।
কাজী আবদুর রহিম হাতিয়া পৌর বিএনপির সভাপতি। তা ছাড়া তিনি হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক।
হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভির উদ্দিন বলেন, কাজী আবদুর রহিম মাদ্রাসায় চাকরি করেন। সেই ক্ষেত্রে জাতীয় প্রোগ্রামে উপস্থিত থাকতেই পারেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে যেভাবে প্রচার করেছেন, তা অত্যন্ত আপত্তিকর। কারণ, এটি জাতীয় প্রোগ্রামের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্রোগ্রামও। তাতে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা বিএনপির নজরে আসায় তাঁকে শোকজ করা হয়েছে।
কাজী আবদুর রহিমের পোস্ট করা সেই ছবিগুলো তাঁর ফেসবুক আইডি থেকে মুছে ফেলেছেন। তবে বিএনপির নেতা-কর্মীরা স্ক্রিনশট দিয়ে সেসব ছবি ফেসবুকে দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতনদের কাছে আবেদন করছেন।
এ বিষয়ে কাজী আবদুর রহিম বলেন, ‘আমি একটি মাদ্রাসায় চাকরি করি। এটি একটি জাতীয় প্রোগ্রাম। তাতে আমি উপস্থিত থাকতেই পারি। তা ছাড়া জাতীয় নেতাদের (বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান) ছোট করে দেখার সুযোগ নেই। জাতির জনকের কথা বাদ দিলে এই দেশের ইতিহাস হয় না।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। কাজী আবদুর রহিমকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সকালে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন ওই তরুণী।
১৪ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে...
২০ মিনিট আগে
পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মো. সজিব (২৫)। কিন্তু প্রবাসে গিয়ে আর ঘরে ফেরা হলো না তাঁর। গতকাল রোববার (৪ অক্টোবর) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশে থাকা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া...
৩৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
১ ঘণ্টা আগে