
নোয়াখালী হাতিয়ায় খাবারে দুর্গন্ধ থাকায় একটি রেস্তোরাঁকে জরিমানা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় দুটি রেস্তোরাঁ সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলা সদরের ওচখালী বাজারে অভিযান চালিয়ে এসব হোটেল বন্ধ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি কর্মকর্তা আাজিজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের কর্মচারীরা ও নৌবাহিনীর সদস্যরা।
অভিযানের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা। তিনি বলেন, নৌবাহিনীর সহযোগিতায় হাতিয়ায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ কাজ অব্যাহত থাকবে। আজকে উপজেলা সদরের তিনটি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন বাজারে যাওয়া হবে।
নৌবাহিনী জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সব ধরনের অনিয়ম বন্ধে নৌবাহিনী কাজ করে যাচ্ছে। হাতিয়া কনটিনজেন্টের অধীনে নৌবাহিনীর সদস্যরা উপজেলার ওচখালী বাজারে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে। এতে খাবারে দুর্গন্ধ থাকায় বাগেরহাট মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করায় বিসমিল্লাহ হোটেল ও মোহাম্মদিয়া হোটেলকে আগামী শনিবার পর্যন্ত হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এই তিন দিন তারা রেস্তোরাঁর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রোববার থেকে আবার চালু করতে পারবে।

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
২ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
৫ মিনিট আগে
এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেয়। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
৯ মিনিট আগে
গভীর রাত। হঠাৎ পাহাড়ের নীরবতা ভাঙে গাছ ভাঙার শব্দে। আতঙ্কে ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে দেখে, একদল বন্য হাতি এগিয়ে আসছে। মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে, চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা শুরু হয়। কখনো হাতির পাল ফিরে যায় পাহাড়ে, কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
১৫ মিনিট আগে