
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গ্রিন মিশন বাংলাদেশের সহযোগিতায় পরিবেশ দিবস পালন করেছে স্থানীয় সামাজিক সংগঠন আলোর মশাল। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার মানিক বাজারের সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসায় পরিবেশ সচেতনতায় মানববন্ধন ও বৃক্ষরোপণ করা হয়। এতে ঔষধি, বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।
‘প্লাস্টিক দূষণ কমাও’ এই প্রতিপাদ্য সামনে রেখে ৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ব পরিবেশ দিবসে দেশের ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ ও প্লাস্টিক দূষণবিরোধী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আলোর মশালের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল মাসুম, সহসভাপতি ফয়সাল উদ্দিন নিরব, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন, সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন, সোনাদিয়া মডেল নুরানি মাদ্রাসা কমিটির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলা উদ্দিন, সাংবাদিক আমির হামজা, ব্যবসায়ী আশিকুর রহমান সোহেল।
আলোর মশালের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মিসকাত মামুন, প্রচার সম্পাদক রবিন উদ্দিন, পরিবেশবিষয়ক সম্পাদক অমিত হাসান সোহাগ প্রমুখ।
‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর আয়োজিত পরিবেশ দিবসের কর্মসূচিতে সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর), ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ, তরু পল্লব, স্বপ্নপুরী কল্যাণ সংস্থা, ছাওয়াবসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের আরও ৫৭টি পরিবেশবান্ধব সংগঠন।

চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরতে নিষেধ করেছিল সরকার। নিষেধাজ্ঞার শেষে এখন মেঘনাপারের জেলেরা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে জেলার ৫০ হাজারের বেশি জেলে মাছ ধরতে নদীতে নামবেন।
৫ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও গ্রামীণ পুনর্বাসনকেন্দ্র লোকবল ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও প্রশিক্ষণ হয়নি দীর্ঘ ১৪ বছর। এতে পড়ে থেকে নষ্ট হচ্ছে লাখ টাকার যন্ত্রপাতি ও অবকাঠামো। মাঝে মধ্যে প্রশিক্ষণের জন্য এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) যুব
৫ ঘণ্টা আগে
বগুড়ার করতোয়া নদীর ওপর ফতেহ আলী সেতু পুনর্নির্মাণের কাজ তিন বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। বেশি ভোগান্তির শিকার হচ্ছে জেলার সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার অন্তত ১২ লাখ মানুষ। কেননা তারা এই সেতুর ওপর বেশি নির্ভরশীল।
৫ ঘণ্টা আগে
পটুয়াখালীতে বেসরকারি প্রতিষ্ঠান সফট বাইটের একটি শাখার ম্যানেজার ফয়সাল বাদশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর তাঁর রুমমেট নাইমুল ইসলাম চয়ন পলাতক রয়েছেন। চয়নের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
৬ ঘণ্টা আগে