
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে তিনটি গ্রাম। ঝড়ে ওই তিন গ্রামের অন্তত ২১টি কাঁচা ঘর পুরোপুরি ও সেমিপাকাসহ প্রায় ৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ির সীমানাপ্রাচীর। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন। বিদ্যুৎহীন রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত ওয়ার্ডগুলো পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে বৃষ্টিসহ দমকা বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যে বাতাসের গতি বেড়ে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এতে নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণপুর ও গোপালপুর গ্রামের ২১টি ঘর পুরোপুরি, ৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে গাছপালার ব্যাপক ক্ষতি হয়। অধিকাংশ ঘরের টিনের চালা উড়ে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে ঘরের ওপর। ঘূর্ণিঝড়ের আঘাতে দুটি বিদ্যুতের পিলার ভেঙে গেছে, বিভিন্ন স্থানে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ঝড়ের আঘাতে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু পরিবার নিকটস্থ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের খাবার, পরনের কাপড় ও ঘর মেরামতের জন্য জরুরি সাহায্যের প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, রাত পর্যন্ত আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৫ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে