
গভীর সমুদ্রে ডাকাত দলের কবলে পড়েছে মাছ শিকারের একটি ট্রলার। ডাকাতেরা ট্রলারে থাকা মাছ, খাবার, জাল, ইঞ্জিনের ব্যাটারি, তেলসহ বিভিন্ন জিনিস লুট করে নেয়। এরপর ১৫ জেলেসহ ইঞ্জিন বিকল ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে তিন দিন ধরে। জেলেরা মোবাইল ফোনের নেটওয়ার্ক না পাওয়ায় কারও সঙ্গে যোগাযোগও করতে পারেননি। একপর্যায়ে কোস্ট গার্ড তাঁদের উদ্ধার করে।
আজ শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাছ ধরার উদ্দেশ্যে ৮ আগস্ট ১৫ জেলেসহ একটি ট্রলার সমুদ্রে যায়। এটি ১২ আগস্ট নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বরগাংগুরিয়ার দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাতির শিকার হয়। পরে তিন দিন সমুদ্রে ভেসে থাকার পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে গতকাল বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন জেলেরা। পরে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়।
মিডিয়া কর্মকর্তা রাফিদ জানান, গতকাল রাত ৮টার দিকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ জেলেসহ ট্রলারটি নিরাপদে উদ্ধার এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে কোস্ট গার্ড স্টেশন ভাসানচরে নিয়ে আসা হয়। পরে তা মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গফুর বলেন, ‘আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে ধাওয়া করে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড, বিজিবিকে জানানো হয়েছে। জেলেদের পরিবারসহ কোস্ট গার্ড অফিসে যাচ্ছি। তাদের উদ্ধার বা ফেরত আনার বিষয়ে বিজিবি...
১৫ মিনিট আগে
প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, সরকার এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-কষ্টের স্থায়ী সমাধান খুঁজে বের করতে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে এই অঞ্চলে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদী পুনঃখননের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে ভবদহ এলাকায় বিদ্যমান ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কার্যক্রমও চলছে।
২৭ মিনিট আগে
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে পোশাক নিয়ে বাহিনীতে অসন্তোষের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, ২৯ মার্চ রোববার বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে..
২ ঘণ্টা আগে