
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন থেকে ফিরোজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে ধানশালিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত বাড়ির পুকুরপাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত ফিরোজা বেগম পঞ্চায়েত বাড়ির মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক বছর আগে স্বামী মারা যান ফিরোজা বেগমের। ছোট ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে বাড়িতে থাকতেন ফিরোজা। কয়েক মাস আগে ছোট ছেলে বিদেশে যাওয়ার পর ছেলের বউ আর বৃদ্ধা থাকতেন একসঙ্গে। কয়েক দিন আগে ছেলের বউ বেড়াতে বাবার বাড়িতে গেলে ঘরে একাই ছিলেন ফিরোজা। শনিবার সকালে আশপাশের বাড়ির লোকজন ফিরোজার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তাকে না দেখে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পুকুরপাড়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
কবিরহাট থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাক দিয়ে রক্ত যাওয়ার চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করছে পুলিশ।

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছিল। সেই কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম দিয়ে বাগিয়ে নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটসম্যান শাহিন আলম। এখন সেই প্রতিষ্ঠান লাপাত্তা।
৫ ঘণ্টা আগে
পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে লিখে যাচ্ছেন খাতায়। তাঁদের পাশে বসে লিখছেন আরেক শিক্ষার্থী কলি রানী। তাঁকে দেওয়া হয়েছে ছোট বেঞ্চ। আর সেখানে বসেই মনোযোগসহকারে পা দিয়ে উত্তর লিখে যাচ্ছেন তিনি।
৬ ঘণ্টা আগে
মৌলভীবাজারে তীব্র ওষুধসংকট, জনবল ঘাটতি, দায়িত্বে অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় ১১ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধসহ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক, গর্ভবতী নারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী।
৬ ঘণ্টা আগে
আড়াই বছর ধরে থমকে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প। গত ১১ মাস বেতন পাচ্ছেন না প্রকল্পটির ৭৭ কর্মকর্তা-কর্মচারী। অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ প্রকল্পটির সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে টাকা থাকা সত্ত্বেও সারা দেশে এর কার্যক্রম বন্ধ রয়েছে।
৭ ঘণ্টা আগে