
মা ইলিশ সংরক্ষণে সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এই ঘটনায় জড়িত থাকায় বেলায়েত হোসেন নামের একজনকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পরে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা করেন। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল ওহাব নামের এক ব্যবসায়ীর আড়ত থেকে ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে পাওয়া না গেলেও তাঁর প্রতিষ্ঠানের ম্যানেজার বেলায়েত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পর বাসরঘরে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত আয়নাল ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।
৪ মিনিট আগে
সময় যত গড়াচ্ছিল, কূপের ভেতরে থাকা কুকুরটির অবস্থাও তত সংকটাপন্ন হয়ে পড়ছিল। খবর ছড়িয়ে পড়লে গ্রামের অধিকাংশ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। কেউ দড়ি, কেউ বালতি, আবার কেউ মই নিয়ে আসেন। একটি অসহায় প্রাণকে বাঁচাতে তখন পুরো গ্রামের মানুষ একসঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
৬ মিনিট আগে
এ ঘটনায় শহীদ জিয়াউর রহমান হল প্রশাসনের পক্ষ থেকে মতিহার থানায় মামলা করা হয়েছে। হলের উপ-রেজিস্ট্রার মোনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলার বাদী দাবি করেছেন, মামলার বিষয়ে তিনি বিস্তারিত জানেন না এবং তাঁকে জোর করে অভিযোগপত্রে স্বাক্ষর করানো হয়েছে।
১২ মিনিট আগে
পরিবারের ভাষ্য, একপর্যায়ে অস্ত্রোপচারকারী চিকিৎসকের কাছে গেলে গুরুতর কোনো সমস্যা হয়নি বলে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রায় দেড় মাস পর দুই দফায় দুটি বেসরকারি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানে তাঁর পেটের ভেতর গজ কাপড় থাকার বিষয়টি ধরা পড়ে বলে পরিবারের সদ
১৭ মিনিট আগে