
৩৩ মাস পর নিজ এলাকায় ফিরে ছোট ভাই আব্দুল কাদের মির্জার হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই পদক দেওয়া হয় তাঁকে।
ওবায়দুল কাদের নিজ বাড়ির সামনে পৌঁছালে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার দেয়। পরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন। বাবা-মায়ের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বহুদিন মা-বাবা’র কবর জিয়ারত করতে পারিনি, তাই মনটা বিষণ্ন ছিল। আজ নিজ বাড়িতে নিজ ঘরে খাবার খেয়েছি। দুপুরে নামাজও পড়েছি, এ জন্য মনটা খুবই ভালো লাগছে।’ এ সময় ওবায়দুল কাদেরকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বীর-৭১’ স্বর্ণপদক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
পরে নিজ বাড়ি থেকে ওবায়দুল কাদের যান বসুরহাট ডাক বাংলো মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ প্রীতি অনুষ্ঠানে। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রীকে (শেখ হাসিনা) আমি কথা দিয়ে এসেছি, কোনো অনুষ্ঠানে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। শুধু সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আমার দীর্ঘ সময়ের অনুপস্থিতিতে এখানে অনেক কিছু ঘটে গেছে, দুটি প্রাণও গেছে। তারপরও সবকিছু ভুলে গিয়ে সকলের ঐক্যবদ্ধ হওয়া অত্যাবশ্যক। আজ আমি এখানে এসে ঐক্যের শুভ সূচনা করলাম।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে। গত ১৩ বছরে বিএনপি ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে। কোনো আন্দোলনই করতে পারেনি। ১৩ বছরে পারলা না, কোনো বছর পারবা? তাদের আন্দোলনের বিষয়ে সবারই প্রশ্ন, এই বছর না ওই বছর—আন্দোলন হবে কোনো বছর।’
জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন হবে নিশ্চিত করে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কখনই পেছানো হয়নি। আগামী জুনেই পদ্মা সেতুতে যানবাহন চলাচল করবে।’
নিজ এলাকার সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এলাকা থেকে আমি কখনই বিচ্ছিন্ন ছিলাম না। করোনার আগে ও পরে সব সময় জনগণের জন্য প্রয়োজনীয় সবকিছুই ব্যবস্থা করেছি এবং পাঠিয়েছি। সবার সাথে সব সময় আমার যোগাযোগ ছিল। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী সবকিছুই দিয়েছি।’
নোয়াখালী জেলা আওয়ামী লীগে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের অনেক কিছু আমি ঠিক করে দিয়েছি। বাকিটাও ঠিক হয়ে যাবে।’
প্রসঙ্গত, দলীয় নেত্রীর আদেশ, নিজের অসুস্থতা ও করোনার কারণে গত ৩৩ মাস (২০১৯ সাল) সালে তিনি নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) আসতে পারেননি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সর্বশেষ ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আজহা উদ্যাপন করতে বাড়িতে এসেছিলেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
২১ মিনিট আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৩১ মিনিট আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৩৯ মিনিট আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৪২ মিনিট আগে