
নোয়াখালীর কবিরহাটে যুবদলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তিনি এক সরকারি কর্মচারীকে ফোন করে এক লাখ টাকা দাবি করেছেন।
গতকাল শুক্রবার রাতে মোবাইল ফোনে চাঁদা দাবির কথোপকথনের অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিযুক্ত আনোয়ার হোসেন নয়ন কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেহজঙ্গপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ভুক্তভোগী মো. সাকায়েত উল্যাহ শিপন একই উপজেলার বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্ধি গ্রামের আবদুল ওহাবের ছেলে। তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত।
ফাঁস হওয়া অডিও রেকর্ড অনুযায়ী, সাকায়েতকে ফোন দিয়ে যুবদল নেতা নয়ন বলেন, ‘আপনাকে চাকরি দিয়েছে ব্যারিস্টার মওদুদ আহমদ। কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি নৌকা মার্কার পক্ষে ভোট করেছেন, ডোনেশানও দিয়েছেন। তাই আগামী মঙ্গলবারের মধ্যে আমাকে এক লাখ টাকা দেবেন। না দিলে এটার পরিণাম কী হবে, তা চিন্তাও করতে পারবেন না। আর এ কথা যদি আপনি-আমি ছাড়া তৃতীয় কানে যায়, তাহলে আপনার ঘাড় বাঁকা করে ফেলব। এটা যেন মনে থাকে। এটাকে থ্রেট (হুমকি) মনে করলেও করতে পারেন।’
সাকায়েত বলেন, ‘৫ আগস্টের পর থেকে যুবদল নেতা আনোয়ার হোসেন নয়ন উদ্ভট কথা বলে প্রতিনিয়ত এক লাখ টাকার জন্য ফোনে আমাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। না দিলে হত্যাসহ আমার বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন। গ্রামের বাড়িতে আমার স্কুলশিক্ষিকা স্ত্রী, চার শিশুসন্তান ও মা-বাবা থাকে। আমি তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কাল রেকর্ড ও মোবাইল নম্বরসহ ঢাকার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
জিডির বিষয়ে জানা গেছে, এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদকে তদন্ত করে ব্যবস্থা নিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানতে চাইলে যুবদল নেতা নয়ন বলেন, ‘এই সাকায়েত উল্যাহ শিপন বিগত সময়ে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যার পরিমাণ আড়াই থেকে তিন লাখ টাকা হবে। তাই তাকে এক লাখ টাকা পরিশোধ করতে বলেছি। কথাগুলো বলতে গিয়ে ঝগড়ার মতো হয়ে গেছে। কিছু গালমন্দও করেছি। স্থানীয় নেতারা জানার পর এটা নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আমি চুপচাপ আছি। এখন আমাদের কমিটি ঘোষণার কথা চলছে। আমি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এ মুহূর্তে কেউ ষড়যন্ত্র করে আমার কাটছাঁট করা অডিও ভাইরাল করে দিয়েছে। আমি আইনগত ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা অনুসন্ধান করছি। এভাবে টাকা দাবি করা অন্যায়।’
যোগাযোগ করা হলে জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে খুবই কঠোর। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
রাজধানীর তুরাগে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ মিনিট আগে
প্রস্তাবিত বাজেটে ডিএনসিসি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ হাজার ৫৩১ কোটি ৭২ লাখ টাকা। এ ছাড়াও সরকারি ও বৈদেশিক অনুদান, সম্পদ বিক্রি হতে বাকি টাকা আয় হবে বলে জানিয়েছে ডিএনসিসি। বাজেটে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৭ কোটি টাকা এবং অর্থবছর শেষে সমাপনী স্থিতি থাকবে ৪২৭ কোটি ৫৩ লাখ..
৩১ মিনিট আগে
ঘরভর্তি মেহমানের জন্য রাতের রান্না করছিলেন রোজিনা আক্তার (৩৫)। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। রান্নাও ছিল শেষ পর্যায়ে। স্বামী মুজিবুর রহমান ঘরে ফিরলেই সবাই খেতে বসবেন। এমন আনন্দঘন প্রস্তুতির মধ্যেই পাহাড় ধসে এসে পড়ে রান্নাঘরে। মাটিচাপা পড়েন গৃহবধূ রোজিনা আক্তার। ঘরের মেহমান, প্রতিবেশী ও ফায়ার সার্ভিস
১ ঘণ্টা আগে