
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, ‘আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। এখন সৈয়দপুর–কিশোরগঞ্জের উন্নয়নই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। কারণ, এখানে যারা বসবাস করে, তারা সবাই আমার পরিবারের মতোই।’
আজ শনিবার বেলা ১১টায় নিজ জেলা সৈয়দপুর বিমানবন্দরে নেমে তিনি এসব মন্তব্য করেন। এর আগে তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এলে বাইরে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেবী নাজনীন বলেন, ‘দেশ আমাদের সকলের, তাই আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। দেশের প্রতি ভালোবাসা নিয়ে আমি সৈয়দপুর–কিশোরগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’
বেবী নাজনীন বলেন, ‘রাজনীতি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। ভবিষ্যতে আমি আমার সাধ্যমতো ছাত্র-জনতার পাশে থাকব।’
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের কথা স্মরণ করে বলেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমার জন্মভূমির জন্য কিছু করতে চাই। আমি সৈয়দপুরে এসেছি, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদত বরণকারী শহীদদের জন্যও দোয়া চাই।’ পরে তিনি ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাজ্জাদ হোসেনের বাঙ্গালীপুরের বাসায় যান এবং সেখানে কিছু সময় কাটান।
এ সময় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের শরণখোলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. এহসাক মৃধা নামের এক ব্যক্তিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে ট্রেনের ভেতরে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছেন টাস্কফোর্স সদস্যরা। গতকাল শনিবার বিকেলে এ বিশেষ অভিযান চালানো হয়। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি-৪৬।
১১ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূ রোকাইয়া আক্তার রিংকি হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুরে পৌর শহরের গবা মোড়ে রিংকির পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধন করে। পরে আসামিকে গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে দুই শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী
১৩ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে ট্রাকচালক মো. হুমায়ুন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের ছোট ভাই মামুন (১৮) গুরুতর আহত হয়েছেন।
২০ মিনিট আগে