
সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা শুরু করেছে জামায়াতে ইসলামী! নীলফামারীর তিনটি আসন থেকে দলীয় প্রার্থীদের একটি তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এটি জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার প্রাথমিক তালিকা বলে দাবি করছেন দলটির নেতারা।
ফেসবুকে প্রকাশিত তালিকামতে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে দলের জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার; নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে দলের জেলা নায়েবে আমির ড. মো. খায়রুল আনাম ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে দলের সৈয়দপুর উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুয়ীদের ফেসবুক আইডি থেকে গত শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে প্রকাশ করা হয় তালিকাটি। এরপর এ নিয়ে আলোচনা শুরু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল মুয়ীদ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মুনতাকিমের ছোট ভাই।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মুনতাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক যেহেতু দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, তাই স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে জেলা শাখা। তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি কেন্দ্রীয় কমিটির দেওয়া সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।’
এ বিষয়ে আওয়ামী লীগের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. মোখছেদুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিবন্ধন বাতিল হওয়ায় দলটির নির্বাচন করার কোনো সুযোগ নেই, এটা নিশ্চিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামী নীলফামারীতে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে।’
মোখছেদুল মোমিন আরও বলেন, ‘ফেসবুকে এমন তালিকা প্রকাশ করার উদ্দেশ্য জানার চেষ্টা করছি। পাশাপাশি সাংগঠনিকভাবে মোকাবিলা করতে আওয়ামী লীগ মাঠে নামতে প্রস্তুত থাকবে।’

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার অংশে দুই বছর ধরে খানাখন্দ। পিচ ঢালাই এবং খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়েছে এই...
৩ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের এডহক কমিটির স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ফলে নতুন করে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন অনেক চাষি। এতে আমন উৎপাদনে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গাইবান্ধা সাত উপজেলার ৮১টি ইউনিয়ন ও চারটি পৌরসভা নিয়ে গঠিত। সবকটি উপজেলা নদীবেষ্টিত।
৩ ঘণ্টা আগে
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
৫ ঘণ্টা আগে