
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেড বাবুকে পদ থেকে বরখাস্ত করা হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ, সরকারি সম্পদের অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব অভিযোগের বিষয়ে ওই চেয়ারম্যানকে কারণ দর্শাতে বলা হয়েছিল। কিন্তু তাঁর দাখিল করা জবাব সন্তোষজনক না হওয়ায় বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণাসংক্রান্ত বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, স্থানীয় সরকার বিভাগের ওই প্রজ্ঞাপন আজ হাতে পেয়েছি।

রাজশাহীর পবা উপজেলায় কৃষকের বাড়ি থেকে নিয়মবহির্ভূতভাবে মজুত রাখা ১২৯ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষক মামুনুন্নবী মিলনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।
৮ মিনিট আগে
পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত হাসানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
২৫ মিনিট আগে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তুরাগ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে মো. বিল্লাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন তুরাগ থানা এলাকার কামারপাড়ার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার কাছে সাধারণ গ্রাহক ও সরকারি বিভিন্ন সংস্থার মোট ২৫৮ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া আদায়ে ৮টি বিশেষ দল গঠন করেছে সংস্থাটি। ফলে গত জুলাইয়ে ২৬ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায়কে ওয়াসার এক মাসের সর্বোচ্চ আদায় বলে জানানো হয়েছে।
৪২ মিনিট আগে