
নেত্রকোনার দুর্গাপুরে নিজ বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৩০ বোতল ভারতীয় অবৈধ মদসহ মো. নয়ন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চকলেঙ্গুড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক নয়ন মিয়া চকলেঙ্গুড়া গ্রামের মৃত আজিম উদ্দিন ও মোছা. আয়শা খাতুনের ছেলে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ২০০ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আজ শুক্রবার সকালে দায়িত্ব পালন করছিল। সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকলেঙ্গুড়া গ্রামের নয়ন মিয়া তাঁর বসতঘরের খাটের নিচে অবৈধ ভারতীয় মদ মজুত করে রেখেছেন।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নয়ন মিয়াকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, জব্দ করা মাদকসহ আসামিকে থানায় আনা হয়েছে। এসব মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলার পর নয়ন মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ বাতিল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং মূল্যস্ফীতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশ থেকে আইনটি বাতিল ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানানো হয়।
১০ মিনিট আগে
বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেছেন, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে। কৃষি ব্যাংকের প্রতিটি শাখা প্রতিটি উপজেলায় নতু উদ্যোক্তা তৈরি কাজ করছে। বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বাংলা কিউআর কোড, স্কুল ব্যাংকিং, নারী উদ্যোক্তা ঋণ
১৩ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।
১৮ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে একটি মাদ্রাসার নাজেরা বিভাগের ১০ বছর বয়সী আবাসিক ছাত্রকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে আল আমিন নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তথ্য গোপনের চেষ্টা ও ছাত্রদের উসকিয়ে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা
২৩ মিনিট আগে