
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মোবাইলফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে সাপমরা খালে পড়ে নিখোঁজ হন আহাদ নূর (২৬)। দুই দিন পর আজ শুক্রবার সকালে খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আহাদ নূর মোহনগঞ্জ উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের কাঁচা মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামে বসবাস করতেন। কয়েক দিন আগে তিনি চাচা কালা মিয়ার বাড়িতে বেড়াতে মোহনগঞ্জে এসেছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত গভীর রাতে মাঘান গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাপমরা খালের পাড়ে বসে মোবাইলফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন আহাদ। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। সাঁতার না জানায় তিনি আর তীরে ফিরতে পারেননি।
পরদিন সকাল থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সেটি ভেসে ওঠে।
মাঘান-সিয়াধার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুদ বলেন, `খালের পাড়েই আহাদের চাচার বাড়ি। গত বুধবার রাতে খালের কিনারায় বসে মোবাইলফোনে আর্জেন্টিনার খেলা দেখছিল আহাদ। হয়তো অসাবধানতাবশত খালে পড়ে ডুবে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। এখন খালে অনেক পানি, খালের ওই অংশটিও অনেক গভীর। আহাদ সাঁতার জানতো না বলে জানিয়েছে পরিবারের লোকজন। আহাদের মা-বাবা ও স্ত্রীসহ পরিবারের লোকজন জানিয়েছে, এ বিষয়ে কারো প্রতি তাঁদের কোনো অভিযোগ নেই। তাঁর সঙ্গে কারো শত্রুতাও নেই। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন জানিয়েছেন।'
পরিবারের বরাত দিয়ে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, `ধারণা করা হচ্ছে, মোবাইলে খেলা দেখতে গিয়ে খালের পাড় থেকে পানিতে পড়ে যান আহাদ। তিনি সাঁতার জানতেন না। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর মরদেহ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'

মাদারীপুরের শিবচরে টানা বৃষ্টিতে পৌর এলাকা, পাঁচ্চর, মাদবরের চর ও দত্তপাড়াসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। খাল-পুকুর ভরাট, পানি প্রবাহের পথ বন্ধ এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সহস্রাধিক পরিবার দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
২ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘লীগ ধর’ ম্যারাথন-২০২৬। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’। জুলাই বিপ্লবের স্মৃতিকে জনপরিসর থেকে মুছে ফেলার নানা চেষ্টা চলছে। জুলাই আন্দোলনে সব...
৪ মিনিট আগে
বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল ব্যবহার করে ডাকাতির চেষ্টার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আগের ছিনতাইয়ের ঘটনায় লুট হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাওরাইদ গ্রামের তোতা মিয়ার বাড়ির পাশের একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে