
নেত্রকোনার আটপাড়ায় ভারতীয় চোরাচালানির পণ্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের মনসুরপুর গ্রামে স্থানীয়দের তৎপরতায় একটি পিকআপ ভ্যান থেকে ৬ হাজার ৪৫০ পিস ভারতীয় জুস উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আটারবাড়ী ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে মো. মামুন মিয়া (৩৫) এবং একই জেলার নান্দাইল উপজেলার বারপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে চন্দন মিয়া, যিনি পিকআপটির চালক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্যবাহী পিকআপটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে মনসুরপুরে স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি থামান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ ও দুজনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত পণ্যের আনুমানিক দাম ২ লাখ টাকা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা খন্দকার ইমন বলেন, ‘গাড়িটির চলাচলে সন্দেহজনক আচরণ ছিল। আমরা থামিয়ে দেখি এটি ভারতীয় পণ্যে বোঝাই। এরপর পুলিশে খবর দিই।’
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, সাধারণ জনগণের সহায়তায় ভারতীয় চোরাচালান পণ্যসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি বাসার বেজমেন্ট থেকে গতকাল রোববার দুপুরে একটি মরদেহের সাতটি টুকরো উদ্ধার করে পুলিশ। সেই মরদেহের মাথা গতকাল রাতে মানিকনগর থেকে উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম কামাল তামিম (২২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে আবদুল্লাহ প্রামাণিক লাম (১৭) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর আবদুর রহমান শামীম (৬৫) হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আতঙ্কে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।
১ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
১ ঘণ্টা আগে