নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উপদাখালী নদীতে ডুবে মো. আলী আসাদ (৩) নামের এক শিশু মারা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি ঘোষপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৩৫) ও আম্বিয়া খাতুন (২৮) দম্পতির একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুটিকে কোথাও না পেয়ে মা আম্বিয়া খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে চারপাশে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পূর্ব পাশে উপদাখালী নদীর ঘাটে শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কৃষক মিজানুর রহমান মিজান (২০) আহত হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাঁচ বছরের শিশু শরীফা খাতুন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার পুলিশ ধানখেত থেকে শরীফার লাশ উদ্ধার করে।
১০ মিনিট আগে
পাবনার চাটমোহরে বিলের মাঝে পাহারাদার স্বামী-স্ত্রীকে মারধর ও বেঁধে রেখে স্কিমের ডিপ টিউবওয়েলের তিনটি ট্রান্সফরমার লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
১ ঘণ্টা আগে