
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকা চাওয়ায় দায়ের কোপে মিলন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত ইমন মিয়া ও তার মা হাবিয়া বেগমকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
কোন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মিলন মিয়া উপজেলার দলপা গ্রামের আমজুদ আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে ভাঙারির ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন মিয়া স্থানীয় বাজারে ভাঙারির ব্যবসা করতেন। হাবিয়া বেগমের কাছে দুই হাজার টাকা পাওনা ছিল মিলনের। আজ বুধবার দুপুরে পাওনা টাকার তাগাদা দিতে গেলে মিলনের সঙ্গে তর্ক হয় হাবিয়ার। এক পর্যায়ে ইমন দা দিয়ে মিলনের গলার বাম পাশে আঘাত করেন। এতে গুরুতর জখম হন মিলন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ইমন ও তা মা হাবিয়াকে আটক করে। এ সময় ইমনকে গাছে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত মা ও ছেলেকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা-ছেলে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে