
ঈদুল ফিতরের ছুটি কাটানো শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। তাঁদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার দুর্গাপুরে বেশ কয়েকটি বাসে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর গতকাল শুক্রবার রাতে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় ও বিরিশিরি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ঢাকায় চলাচলকারী বাসগুলোতে টিকিটের মূল্য ফাঁকা রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। এই অভিযোগ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে মা মনি এন্টারপ্রাইজ, সাথী পরিবহন, সেন্ট মার্টিন সিবিসি পরিবহনসহ বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয়, সে জন্য কাউন্টারগুলোকে সতর্ক করা হয়। এ সময় সেনাবাহিনী ও থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ভাড়া ফেরত পাওয়া যাত্রী ফরহান হাসান বলেন, ‘ঈদের আগে ও পরে সব সময়ই জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে। এখন অতিরিক্ত নেওয়া টাকা ইউএনওর মাধ্যমে ফেরত পেয়েছি। এমন অভিযান সব সময় চললে যাত্রীদের জন্য ভালো হতো।’
ইউএনও নাভিদ বলেন, ‘ঈদ-পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে স্টেশনগুলোতে। সাধারণ মানুষের কাছ থেকে যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে জন্য মনিটরিং করছি। সেই সঙ্গে যাত্রীদের সঙ্গে কথা বলছি। যাঁদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে তাঁদের টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা নিচ্ছি এবং সতর্ক করা হচ্ছে। এরপরও যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুরের আলফাডাঙ্গায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে তদন্তে সত্যতা মিলেছে। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক তিন মাসের চিকিৎসা ছুটির আবেদন করেছেন। নিরাপত্তা শঙ্কা ও মানসিক চাপে বিদ্যালয় ছেড়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।
১৮ মিনিট আগে
কয়েক বছর ধরে নদী ভাঙনে উপজেলার মেখলি এলাকার শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন ঝুঁকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি ও আবাদি জমি। প্রতিনিয়ত নদীভাঙনে ছোট হয়ে আসছে এলাকার মানচিত্র।
২৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভুয়া ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, দুটি ওয়াকিটকি এবং তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
৩৩ মিনিট আগে
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুই দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে। এ ঘটনায় হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
৩৭ মিনিট আগে