
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মৎস্য বোট ‘এফবি আল আমিন’সহ ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল সোমবার মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছ থেকে বোটটি উদ্ধার করা হয়। পরে বোটসহ জেলেদের সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, গত রোববার রাতে টহলকালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার তথ্য পায়। তথ্য পাওয়ার পর রাতেই উদ্ধার কার্যক্রম শুরু করে জাহাজটি।

পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যে মৎস্য বোটটিকে মোংলা ফেয়ারওয়ের কাছে শনাক্ত করা হয়। নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছে ১৬ জেলেসহ ইঞ্জিন বিকল বোটটি উদ্ধার করে।
নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেন।
উদ্ধার হওয়া জেলেরা জানান, ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’যোগে সমুদ্রে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। বোটটি তিন দিন ধরে সমুদ্রে ভাসছিল।
নৌবাহিনীর জাহাজ উত্তাল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে বোটটিকে টোয়িং করে সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিরাপদে নিয়ে আসে। পরে বোটসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
১ ঘণ্টা আগে