পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা নেয় পুলিশ।
আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ডিবি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন।
গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।
এ ছাড়া সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডির সদস্যরাও মোতায়েন থাকবেন। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হয়েছে।
স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র্যালিকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট থানা পুলিশের মোবাইল টিমও র্যালির সামনে ও পেছনে অবস্থান করবে।
ডিএমপি জানায়, সংস্থাটির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল এবং ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গত ৯ আগস্ট এই মামলায় ডনকে কারাগারে পাঠানো হয়। এর আগে ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৬টার দিকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। তিনি ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। খবর পেয়ে সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সিআইডি সালমান শাহ হত্যা মামলা তদন্ত করছে...
১ মিনিট আগে
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস মাঠে শুরু হয়েছে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে চার বিভাগের ১০টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।
৮ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন দুই সংসদ সদস্য। আজ মঙ্গলবার বিকেলে নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে এ বাগ্বিতণ্ডা হয়।
১২ মিনিট আগে
সম্প্রতি তিন রোহিঙ্গার জন্মসনদ জালিয়াতির বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে অন্তত ২৫ জন রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যের জন্মনিবন্ধন সনদ প্রদানের তথ্য বেরিয়ে আসে। প্রতিটি জন্মসনদ তিন থেকে পাঁচ লাখ টাকায় দেওয়া হতো বলে জানা গেছে। তবে এই সংখ্যা আরও বেশি পারে বলে ধারণা করা হচ্ছে।
১৫ মিনিট আগে