Ajker Patrika

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যা: আসামি অপূর্ব ১ দিনের রিমান্ডে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৬: ৪৮
দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যা: আসামি অপূর্ব ১ দিনের রিমান্ডে
আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর (২৮) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

আজ সোমবার দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম।

এর আগে গত শনিবার রাত ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের পাশ থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে। তাঁর শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত