
নেত্রকোনার আটপাড়া উপজেলায় স্কুলের সরকারি গাছ কেটে নিজের বাড়িতে নেওয়ার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।
গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার শাহানা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি রেইনট্রিগাছ কেটে বাড়িতে নেন ওই বিএনপি নেতা।
হুমায়ুন কবির উপজেলার বানিয়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি।
আজ রোববার সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের পাশের একটি রেইনট্রিগাছটির কাটা গুঁড়ির অংশ রয়ে গেছে। স্থানীয়রা জানান, উপজেলার বানিয়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ওই গাছটি কেটে নিয়ে গেছেন। ঘটনার সময় স্কুল বন্ধ থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেননি।
স্কুলের প্রধান শিক্ষক ইকবাল বাহার খান বলেন, ‘শনিবার স্কুল বন্ধ থাকায় বিষয়টি আমার জানা ছিল না। পরে সন্ধ্যায় স্থানীয়রা আমাকে জানালে আমি তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করি।’

এদিকে বিএনপি নেতা হুমায়ুন কবির গাছ কেটে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘গাছটির কারণে স্কুলে সমস্যা হচ্ছিল, তাই আমি গাছটি কেটে বাড়িতে নিয়ে এসেছি। এখন বুঝতে পারছি এটা ভুল হয়েছে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী বলেন, ‘বিষয়টি আপনার কাছে শুনলাম। খোঁজ নিয়ে দেখছি। যদি কেউ অন্যায় করে থাকে, তার দায় দল নেবে না।’
এ প্রসঙ্গে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সম্পদ কাটা অপরাধ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি বাসার বেজমেন্ট থেকে গতকাল রোববার দুপুরে একটি মরদেহের সাতটি টুকরো উদ্ধার করে পুলিশ। সেই মরদেহের মাথা গতকাল রাতে মানিকনগর থেকে উদ্ধার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম কামাল তামিম (২২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে আবদুল্লাহ প্রামাণিক লাম (১৭) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর আবদুর রহমান শামীম (৬৫) হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আতঙ্কে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।
১ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
২ ঘণ্টা আগে