
নেত্রকোনার দুর্গাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচির জন্য অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের শিবগঞ্জ ঘাট এলাকায় মিড ডে মিলের বনরুটি পরিবহনের সময় প্রশাসন অভিযান চালিয়ে ১০টি বস্তায় থাকা মোট ৯০০ প্যাকেট বনরুটি জব্দ করে। এ সময় একজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বনরুটি উৎপাদন ও পরিবহনের দায়ে স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ফিডিং কর্মসূচির জন্য নির্ধারিত স্থানে উৎপাদনের পরিবর্তে সরকারি প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে মিড ডে মিলের বনরুটি উৎপাদন করে আসছিল শিবগঞ্জ এলাকার ভাই ভাই বেকারি। এ বিষয়ে অভিযান পরিচালনা করে বনরুটি জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং। ফলে মেহেরপুরের গাংনী উপজেলার গ্রামাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে ১৪ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ছে।
২১ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর পৌরসভায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) এবং গতকালের ভারী বর্ষণে পৌর শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কোথাও হাঁটুপানি, কোথাও তারও বেশি পানি জমে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরুল ইসলাম শহিদকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে। গতকাল বুধবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া...
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে একযোগে পাঁচ থানার ওসি রদবদলের দুই দিনের মাথায় এবার কোতোয়ালিসহ আরও তিন থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। বুধবার দিবাগত রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর এক নির্দেশনায় এ পরিবর্তন আনা হয়।
২ ঘণ্টা আগে