
নেত্রকোনা-৪ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতা-কর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে পথে রওনা হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমপি বাবর চান এই আসনের নেতারা ধর্মীয় অনুশাসন মেনে চলুক। তাই তাঁর নিজস্ব অর্থায়নে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং আমিসহ ৪৭ জনকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন। তবে এমপি এই কাফেলার সঙ্গে ওমরাহ পালনে যাচ্ছেন না।’
এই পবিত্র সফরে যাওয়া নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল এবং খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট।
মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি পুতুল বলেন, ‘আমাদের এমপি নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলেন। তিনি চান আমারও যেন ধর্মীয় অনুশাসন মেনে চলি। সেই উদ্দেশে তিনি আমাদের পবিত্র ওমরাহ পালনের জন্য পাঠাচ্ছেন। আল্লাহ যেন তাঁর (বাবর) নিয়তকে কবুল করেন এবং আমাদের ওমরাহকে কবুল করেন। একটি মহৎ উদ্দেশে তিনি আমাদের পাঠাচ্ছেন, সে জন্য এমপির প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণার পর পটুয়াখালী থেকে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন কাউন্টারে যাত্রীপ্রতি ৫০ টাকা থেকে শুরু করে কোথাও কোথাও ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটের বাসগুলোতে এখনো নতুন ভাড়া কার্যকর করা হয়নি।
২ মিনিট আগে
রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার তালপুকুরিয়া এলাকায় আমবাগান থেকে ১৬টি ককটেল ও চারটি পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি।
৫ মিনিট আগে
বাসে অচেতন অবস্থায় পড়ে থাকার পর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আব্দুল হামিদ (৪৬) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের ইনফেকশন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। পুলিশের ধারণা, বাসে তাঁকে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়ে থাকতে পারে।
৮ মিনিট আগে
রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকা থেকে সামিহা আফরিন (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবারের সদস্যরা।
১৮ মিনিট আগে