
গুদামে অবৈধভাবে চাল মজুতের মামলায় নেত্রকোনার কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ (৫০) পুলিশের খাতায় পলাতক আসামি। তবে তাঁকে গতকাল মঙ্গলবার উপজেলায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে ব্যানার হাতে সামনের সারিতে দেখা যায়।
প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পরও কীভাবে একজন নেতা পলাতক আসামি হন—এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ছবি ও ভিডিও পোস্ট করে অনেকে সমালোচনা করছেন।
খোকন আহমেদ কেন্দুয়া পৌরসভার আঠারোবাড়ী এলাকার বাসিন্দা এবং ওই এলাকায় তাঁর মালিকানাধীন মেসার্স নাহার ট্রেডার্স নামের একটি গুদাম রয়েছে।
জানা গেছে, গত ২০ জুন রাত ৮টার দিকে কেন্দুয়া পৌরসভার আঠারোবাড়ী এলাকায় খোকনের গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ৩০৪ বস্তা আতপ চাল জব্দ করা হয়। এ সময় খোকনকে একাধিকবার মোবাইল ফোনে কল করে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। একপর্যায়ে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন। এ ঘটনায় আদালতের নির্দেশে গত ১ জুলাই খোকনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
আজ বুধবার এ বিষয়ে জানতে চাইলে খোকন আহমেদ বলেন, ‘গতকাল বিজয় র্যালিতে ছিলাম। আজকেও জেলায় আছি।’ তবে মামলায় জামিনে আছেন কি না, এমন প্রশ্নে কিছুটা নীরব থেকে বলেন, ‘বিষয়টা পরে জানাব।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খোকন আহমেদের বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি জামিন নেননি, পলাতক রয়েছেন। তবে তিনি গতকাল র্যালিতে ছিলেন, এটা আমাদের চোখে পড়েনি।’

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি বাসার বেজমেন্ট থেকে গতকাল রোববার দুপুরে একটি মরদেহের সাতটি টুকরো উদ্ধার করে পুলিশ। সেই মরদেহের মাথা গতকাল রাতে মানিকনগর থেকে উদ্ধার করা হয়েছে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম কামাল তামিম (২২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে আবদুল্লাহ প্রামাণিক লাম (১৭) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। কোরআন অবমাননার অভিযোগে কথিত পীর আবদুর রহমান শামীম (৬৫) হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আতঙ্কে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।
১ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
১ ঘণ্টা আগে