
চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন নাটোরের বাগাতিপাড়ার সংরক্ষিত মহিলা আসনের তিনজন ইউপি সদস্য। তাঁরা তিনজনই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ওই পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব সামসুন্নাহার।
ইউপি সদস্যরা হলেন—বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম; পাকা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শিলা খাতুন এবং একই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শাহানাজ বেগম। তাঁরা তিনজনই বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে শিলা খাতুন আজকের পত্রিকাকে জানান, ছোটবেলায় পরিবার থেকে তাঁকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এ কারণে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। তাই পড়াশোনার আক্ষেপটা থেকেই যায় তাঁর। শেষ পর্যন্ত স্বামীর অনুপ্রেরণায় তিনি আবার লেখাপড়া শুরু করেছেন।
সাবেক ইউপি সদস্য শাহানাজ পারভীন জানান, দশম শ্রেণিতে পড়া অবস্থায় তাঁর বিয়ে হয়ে যায়। তারপর আর এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি তাঁর। লেখাপড়া জানা থাকলে, যেকোনো সময় কাজে আসেই। তাই তিনি সাংসারিক জীবনের পাশাপাশি লেখাপড়াটাও চালিয়ে যেতে চান।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম জানান, তাঁর ছেলে-মেয়েরা সবাই শিক্ষিত। সেই সঙ্গে তিনি একজন প্রতিনিধি হিসেবেও শিক্ষিত হওয়াটা জরুরি বলে মনে করেন। তাই পুনরায় লেখাপড়া শুরু করেছেন।
বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ওই কেন্দ্রের কেন্দ্র সচিব সামসুন্নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের এই আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবেন। তাঁরা শেষ পর্যন্ত যে লেখাপড়ার প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছেন, সে জন্য তাঁদের সাধুবাদ জানাই।’
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘লেখাপড়ার কোনো বয়স নেই। আর তাঁরা সংসারের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাওয়ার যে উদ্যোগ নিয়েছেন, সে জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে