
নাটোরের নলডাঙ্গায় শিক্ষার্থীদের কাছে পণ্যেগ্রাফি বিক্রি করায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার সন্ধ্য সাড়ে ৬টার দিকে উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা ও সরকুতিয়া বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চারটি সিপিইউ, ছয়টি হার্ডডিস্ক ও একটি এসএসডি র্কাড জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ব্রহ্মপুর হিন্দুপাড়ার বাচ্চু সরকার (৪৫), সরকুতিয়ার দক্ষিণ পাড়ার রাসেল সরদার (২২), সরকুতিয়ার মসজিদ পাড়ার নুরশাদ সরদার (৩৫) ও সরকুতিয়া পূর্বপাড়ার মিঠু সরদার (২৫)।
সিপিসি-২ নাটোর ক্যাম্প, র্যাব-৫ রাজশাহীর কোম্পানি উপ অধিনায়ক নরুল হুদা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একদল সদস্য নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা ও সরকুতিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় চারটি সিপিইউ, ছয়টি হার্ডডিস্ক ও একটি এসএসডি র্কাড জব্দ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, পেছনের কথা ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি সিন্ডিকেট বন্ধ করতে হবে।
১১ মিনিট আগে
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জনপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগীকে সাড়ে ৮ থেকে ৯ কেজি পর্যন্ত চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার হিসেব আর্থিক অনুদান পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ঈদের উপহার তুলে দেন চসিক মেয়র মেয়র শাহাদাত
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় আইজিপির তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করেছে চোর।
১ ঘণ্টা আগে