
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, ‘পেছনের কথা ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি সিন্ডিকেট বন্ধ করতে হবে।’ আজ মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় এই টিয়াবুনিয়া খাল খনন কাজ উদ্বোধন করা হয়।
হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কেউ যেন এখন থেকে পার পেয়ে না যেতে পারে। আগামীতে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের জন্য কাজ করার প্রস্তুত হব। এটাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একমাত্র কর্তব্য ও দায়িত্ব।’
রকিবুল ইসলাম বকুল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ফ্যামিলি কার্ড; মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান শুরু করেছেন। খাল খননের মাধ্যমে আরও একটি কর্মসূচির যাত্রা শুরু করেছেন।’
হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করেছেন। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এ অঞ্চলের যত খাল আছে, দখলমুক্ত করে জলাবদ্ধতা দূর করার চেষ্টা করব।’ এ সময় তিনি সংশ্লিষ্টদের অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা দেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল বাশার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।
উল্লেখ্য, টিয়াবুনিয়া খাল ১ দশমিক ৭০০ কিলোমিটার খননে ব্যয় হবে ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। আগামী ২০২৭ সালের এপ্রিল মাসে এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৪ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে