
নাটোরের নলডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন ধরনের ফসল। গতকাল রোববার সন্ধ্যায় হঠাৎ করে নলডাঙ্গা উপজেলার মাধনগরের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। বড় বড় শিলা পড়ে। এতে মৌসুমি ফল আম ও লিচুর কুঁড়ি ঝরে গেছে। এ ছাড়া উঠতি চৈতালি ফসল এবং হালতি বিলের বোরো ধান মাটিতে লুটিয়ে পড়ায় ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন কৃষকেরা। গম, ভুট্টা ও কলার ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছেন তাঁরা।
কৃষি অফিস বলছে, বোরো ধানের খেত শুয়ে পড়েছে। ভুট্টাখেত ও পেঁয়াজবীজের ক্ষতি হয়েছে।
হালতি বিলের মাধনগর এলাকার কৃষক জহের আলী বলেন, ‘ঝড় শিলাবৃষ্টিতে আমার চার বিঘা বোরো ধানের মধ্যে এক বিঘা জমির জিরাশাইল ধান মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
আরেক কৃষক আকরাম বলেন, ‘আর কয়েক দিন পর আমার জমির ধান পেকে যেত। এর মধ্যে গতকাল (রোববার) সন্ধ্যায় শিলাবৃষ্টিতে সেই ধান ঝরে গেছে। ধানের শিষে অর্ধেক ধান আছে।
সোনাপাতিল গ্রামের কৃষক মেজু আলী বলেন, ঝড়ে ভুট্টাগাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে ভুট্টার ফলন কমে যাবে।
নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন বলেন, উপজেলার হালতি বিলে সাড়ে ৭ হাজার হেক্টর বোরো ধানের মধ্যে ৭৯ হেক্টর জমির বোরো ধান শুয়ে পড়েছে। এ ছাড়া ভুট্টা ও দুই হেক্টর জমির পেঁয়াজবীজের ক্ষতি হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৪ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৪ ঘণ্টা আগে