প্রেমিকার সঙ্গে বিয়ে ও স্মার্ট ফোন কিনে না দেওয়ায় বাবা মায়ের ওপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে স্বাধীন মোল্লা (১৭) নামে এক কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের রাণীগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাজায়, রাণীগ্রাম এলাকার একটি মেয়ের সঙ্গে স্বাধীনের দীর্ঘ দিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল স্বাধীনের। গত বুধবার বাবা মায়ের কাছে প্রেমিকাকে বিয়ের কথা বলে এবং একটি স্মার্ট ফোন কিনে দেওয়ার আবদার করে। নিম্নবিত্ত পরিবার ছেলের আবদার সঙ্গে সঙ্গে পূরণ করতে পারেনি বাবা-মা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিষ পান করে স্বাধীন। বিষপান করার কিছুক্ষণ পরে তার পরিবার জানতে পারে। জানার পর তাৎক্ষণিক স্বাধীনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করে। রাজশাহী নেওয়ার পথে ধারাবড়িষা এলাকায় পৌঁছানোর পর রাত ৯টার দিকে মৃত্যু বরণ করে স্বাধীন। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্বাধীনের বাবা শাহাজাহান মোল্লা বলেন, ‘আমার ছেলে খুব সহজ সরল ছিল। সে আমার কাছে একটি স্মার্ট ফোনের আবদার করেছিল এবং একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল। আমি বিয়ে ও ফোন কিনে দিতে চেয়েছিলাম তার পরীক্ষার পরে। ছেলে সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করল। এটা আমি মেনে নিতে পারছি না।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা নিয়ে ফটিকছড়িতে বৈঠক হয়েছে। সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক হবে।
১৫ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক খালিকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজের নাম প্রস্তাব করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম।
২৮ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ থেকে পাগলাপীর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে থাকা গাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনের সুরক্ষার কথা বলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মীরা এসব গাছের ডালপালা কেটেছেন বলে অভিযোগ স্থানীয়দের। বন বিভাগের অনুমতি ছাড়াই এমনভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানী
৩৬ মিনিট আগে