
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘দেশের অনেক মাদ্রাসা সরকারের দেওয়া লবণ ও কোরবানির পশুর চামড়া আলাদা বিক্রি করেছে।’
আজ মঙ্গলবার দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়া মোকাম নাটোরের চক বৈদ্যনাথ পরিদর্শন শেষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘সরকার প্রথমবারের মতো চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ বিতরণ করেছে। সরকারকে লবণ ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রমের অব্যবস্থাগুলো চিহ্নিত করা হবে।’
বশিরউদ্দীন বলেন, ‘গত ১০ বছরের মধ্যে চামড়ার দাম এ বছর সর্বোচ্চ। গরমের কারণে সংরক্ষণে সমস্যা হওয়ায় এ বছর চামড়া পচে নষ্ট হয়েছে। এ ছাড়া মৌসুমি ব্যবসায়ীদের অদূরদর্শিতা ও জ্ঞানের অভাবের কারণে চামড়া কেনাবেচায় তাঁরা ধাক্কা খেয়েছেন।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়াশিল্পে এতিমখানা ও মাদ্রাসাগুলোর যাতে স্বার্থরক্ষা হয়, সে ব্যাপারে সরকার কাজ করছে। সবাই যাতে চামড়ার সঠিক মূল্য পেতে পারেন, সে জন্য সারা দেশে সাড়ে ৭ লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার দাম নির্ধারণ করে না। অনেক মাদ্রাসা লবণ ছাড়া চামড়া দিয়েছে। অনেক মৌসুমি ব্যবসায়ীর এ সম্পর্কে ধারণা না থাকায় তাঁরা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি।’
এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি সায়দার খান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত এক কিলোমিটারের সড়ক পিচঢালাইয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ দিন আগে করা পিচঢালাই হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। নিম্নমানের সংস্কার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে অবৈধভাবে তোলা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এসব বালু নিলামে বিক্রির জন্য গত শনিবার এলাকায় মাইকে প্রচার করে উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে
জ্বালানিসংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধের ঘোষণায় উপকূলজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি তথ্য ও জরুরি বার্তা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ লাখ কৃষক, জেলে ও সাধারণ শ্রোতা। তাঁরা দ্রুত কৃষি রেডিও চালুর দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বাড়াতে ৩ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই খাতে সুশাসনের ঘাটতি, দুর্নীতির ঝুঁকি ও তথ্যের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের ধারণা স্পষ্ট করা এবং তাদের প্রতি
৪ ঘণ্টা আগে