
রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার শিকারের ঘটনায় মামলার অভিযুক্ত প্রধান আসামি মো. আকাশকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ৯টার দিকে লালপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. আকাশ রাজশাহীর বোয়ালিয়ার ঘোড়ামারার সিরোইল কলোনির মো. সেলিমের ছেলে।
লালপুর থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে গ্রিন ভ্যালি পার্কে কথিত টিকটকার মোহাম্মদ সাধু নামীয় ব্যক্তি ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য মাঠ ভাড়া করেন। বেলা দেড়টার দিকে ১০০ থেকে ১২০ জন বিভিন্ন বয়সের নারী ও পুরুষ পার্কের নির্ধারিত স্থানে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠান শুরু করেন। এ সময় পার্কের ভেতরে ‘সন্ধ্যা মালতী’ নামক পিকনিক স্পটের পাশ দিয়ে পার্কে আগত রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুজন বিদেশি নাগরিক যাওয়ার সময় ১০-১৫ জন টিকটকার তাদের পথরোধ করে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করেন এবং ভিডিও ধারণ করেন। বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ অন্য কর্মচারীরা মিলে তাঁদের নিবৃত করেন। বিকেল ৫টার দিকে তাঁরা অনুষ্ঠান শেষ করে চলে যান।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৫০০ ধারাসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে। তিনি বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালীর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে ঝটিকা সফর করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করেছেন। পরিদর্শনের পর কর্মকর্তাদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। পরে হাম পরিস্থিতি, টিকাদান কর্মসূচি ও হাসপাতালের নতুন ভবন চালুর বিষয়ে কথা বলেন মন্ত্রী।
১ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। এই ঘটনায় আদালতের নির্দেশে মামলা রেকর্ড হলেও দেড় মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মোহন তালুকদার (২৫)।
১৬ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক (ইয়াবা) সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সূর্যপুরী আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় পরিবেশ ও সমাজকর্মীরা। তাদের দাবি, এ স্বীকৃতি পেলে আমের স্বকীয়তা সংরক্ষিত হবে এবং চাষিরা ন্যায্যমূল্য পাবেন।
৩৭ মিনিট আগে