
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার শামীমের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে ডিবি পুলিশের এক কথিত সোর্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌর শহরের পায়রা চত্বর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চিনিশপুর (নন্দীপাড়া) এলাকার সফিক মিয়ার ছেলে মো. সোহান (২৫), একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে শামীম ফকির (৩৫) ও কাঞ্চন মিয়ার ছেলে শুভ (২৭)।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ১৬ মার্চ চিনিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মনিরুজ্জামান (৩৬) একটি রামদাসহ গ্রেপ্তার হন।
এর পরের দিন বিকেলে সোহান নিজেকে ডিবির সোর্স পরিচয় দিয়ে দুই সহযোগীসহ আসামির পরিবারের কাছে যান। তাঁরা জানান, ১০ হাজার টাকা দিলে তা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে পৌঁছে দিয়ে আসামিকে আদালতে চালান না করে মুক্ত করে দেওয়া হবে। পরিবারের সদস্যরা বিশ্বাস করে তাঁদের হাতে টাকা তুলে দেন।
কিন্তু পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তিরা ভুয়া পরিচয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণা করেছেন এবং ওই কর্মকর্তার সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই।
পরে ভুক্তভোগীরা বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে জানালে তাঁর পরামর্শে থানায় মামলা করা হয়। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে।
৫ মিনিট আগে
গতকাল দুপুরে বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড না পেয়ে গৃধারীপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ২৯ জন এবং জুনদহ উচ্চবিদ্যালয়ের ৩৬ জনসহ মোট ৬৫ পরীক্ষার্থী পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হয়। সেখানেও সমাধান না পেয়ে রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের আদর্শ ডিগ্রি কলেজ এলাকা ও ফিলিং...
১৩ মিনিট আগে
বরগুনার তালতলী উপজেলার নয়া ভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে। সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন তিনি।
১৯ মিনিট আগে
হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর প্রথমে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। পরে তার আবেদন বিবেচনায় নিয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করেন। আদালতের বিশেষ অনুমতি সাপেক্ষে কারাগারের ভেতরে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় সে।
২২ মিনিট আগে