
নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়া এলাকার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদীর উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে অটোরিকশাটি পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা নুর উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং অটোরিকশাচালককে হেফাজতে নেয়।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল ৩টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলার ডুবে নিখোঁজ চার জনের সন্ধান মেলেনি এখনো। বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আজ সকাল থেকে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর যৌথ উদ্ধার অভিযান চলছে।
১১ মিনিট আগে
বরিশালের মুলাদীতে স্বেচ্ছাশ্রমে জয়ন্তী নদী পরিষ্কার করে নৌযান চলাচলের উপযোগী করা হয়েছে। একই দিনে ‘এক শিক্ষার্থী, এক গাছ’ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকেই রাব্বি ও ফারজানার মধ্যে পারিবারিক বিষয়ে বাগ্বিতণ্ডা চলছিল। সেই বিরোধের জেরে শুক্রবার ভোরে ঘরের মধ্যে রাব্বি যখন ঘুমিয়ে ছিলেন, তখন তাঁর গলায় ধারালো দা দিয়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
১৪ মিনিট আগে