
নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে নির্মিত পাকা ভবন, দোকান ঘরসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ঘোড়াশাল বাজার থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।
অভিযানে বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। সাত দিন আগে এসব স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হলেও মালিকেরা সরিয়ে না নেওয়ায় তা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়।
আরিফ উদ্দিন বলেন, পলাশে শীতলক্ষ্যা নদীর পাড়সহ দেশের বিভিন্ন নদীতে চার দিনব্যাপী এই অভিযান চলবে। শীতলক্ষ্যার পাড়ে অবৈধ স্থাপনার ফলে প্রায় ১০ একর জমি ভরাট হয়ে গেছে; যা পুনরুদ্ধারে দিনব্যাপী অভিযান চালানো হয়।
প্রথম দিনে ঘোড়াশাল বাজার থেকে চর ঘোড়াশাল শ্মশানঘাট পর্যন্ত ১০ একর এলাকাজুড়ে নদীপাড়ে গড়ে ওঠা তিন শতাধিক পাকা ঘর, টিনশেড দোকান, বাজারসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান শেষে বেড়া নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য গাছ লাগানো হবে বলে জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর ধরে ঘোড়াশাল স্টেশন এলাকার নদীতীর ঘেঁষে অবৈধ দোকানপাট ও স্থাপনা তৈরি করেন প্রভাবশালীরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীমনগর ঘাটে স্কুল ছুটি শেষে ছয় বন্ধু পদ্মা নদীতে গোসল করতে নামে। কয়েক মিনিটের মধ্যে নদীর তীব্র স্রোত ও গভীর খাদে তলিয়ে যায় রিফাত আলী (১৬) ও রাসেল আলী (১৭) নামের দুই বন্ধু। তাদের সঙ্গে থাকা অন্য চার বন্ধু কোনোমতে প্রাণে বেঁচে যায়।
২৭ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলার খাল খনন কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান নিশ্চিতে নেওয়া এই প্রকল্পে শ্রমিকের তালিকায় ইউপি চেয়ারম্যান, মেম্বার, স্কুলশিক্ষক, প্রবাসীসহ সচ্ছলদের নাম দেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা এখন শুধু মাছ আহরণের ক্ষেত্র নয়। এই সমুদ্রসীমা খনিজ সম্পদ, জ্বালানি, সামুদ্রিক জীববৈচিত্র্য ও জলবায়ু গবেষণার এক বিশাল সম্ভাবনার ভান্ডার। প্রায় ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটারের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে
১ ঘণ্টা আগে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই) অস্থিরতা থামছেই না। কর্মকর্তাদের ব্যক্তিগত বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব, কিংবা বদলি-পদায়ন নিয়ে অস্থিরতা চলছেই। সম্প্রতি ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে দুই কর্মকর্তার মারামারিকে কেন্দ্র করে আবার দৃশ্যমান হয়েছে খামারবাড়িতে গ্রুপিংয়ের চিত্র।
২ ঘণ্টা আগে