
গ্যাসের তীব্র সংকটে নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়া এবং শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, দ্রুত সংকটের সমাধান না হলে দেশের নিটওয়্যার খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএর স্থায়ী কার্যালয়ে ‘গ্যাস সংকট ও নিটওয়্যার শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন তিনি।
সভায় মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজেএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল, আশিকুর রহমানসহ সংগঠনের নেতারা।
সভায় মোহাম্মদ হাতেম বলেন, গত মাসের ২০ তারিখ থেকে গ্যাস-সংকট শুরু হয়েছে। প্রায় এক মাস এই সংকট চলছে। এর মধ্যে একপর্যায়ে পুরোপুরি উৎপাদন বন্ধ ছিল। জ্বালানি মন্ত্রণালয় থেকে ১০ তারিখের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলেও মাত্র দুই দিন গ্যাস পাওয়ার পর আবারও সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিকেএমইএ সভাপতি বলেন, এই অবস্থায় আমরা রপ্তানি আদেশের পণ্য সময়মতো জাহাজীকরণ করতে পারছি না। অনেক ক্রয়াদেশ অন্যত্র চলে যাচ্ছে। ক্রেতারাও শঙ্কিত; আমরা তাঁদের দেওয়া ক্রয়াদেশ নির্ধারিত সময়ে সরবরাহ করতে পারব কি না। এ কারণে আগামী মৌসুমের বেশ কিছু ক্রয়াদেশ এরই মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
গ্যাস-সংকটের কারণে শিল্পমালিকেরা শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যায় পড়েছেন উল্লেখ করে বিকেএমইএ সভাপতি বলেন, জুন ও জুলাই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল আগামী ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ দিতে হবে। গ্যাস বিল পরিশোধে কোনো শিল্পপ্রতিষ্ঠান ব্যর্থ হলে সংকটকালে কোনোভাবেই যেন তাদের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা না হয়।
সংকটের সময় শিল্পকারখানাগুলোর করণীয় সম্পর্কে সরকারকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার দাবি জানিয়ে হাতেম বলেন, ‘প্রতি সপ্তাহে সরকারকে ব্রিফিং করে পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে হবে। আমরা পুরো বিষয় নিয়ে অন্ধকারে আছি। প্রতিনিয়ত নানা ধরনের গুজব ছড়াচ্ছে।’ এ ছাড়া গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার দাবি জানান তিনি। একই সঙ্গে অবৈধ আবাসিক গ্যাস-সংযোগ বিচ্ছিন্নে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
হাতেম বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের হিসাবে ৮ থেকে ১০ শতাংশ সিস্টেম লস রয়েছে। অর্থাৎ এই পরিমাণ গ্যাস নিয়মিত চুরি বা অপচয় হচ্ছে। অবৈধ সংযোগ বন্ধ করা গেলে শিল্পকারখানায় গ্যাস সরবরাহের সংকট কিছুটা হলেও কমানো সম্ভব।
গ্যাস-সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হতে পারে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের প্রতি বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিকেএমইএ সভাপতি। তিনি বলেন, এই পরিস্থিতিতে অনেক শিল্পমালিক ঋণ পরিশোধে ব্যর্থ হবেন। তাঁদের যেন ঋণখেলাপি হিসেবে শ্রেণিভুক্ত করা না হয়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ করছি।

চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি...
১৩ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে তাঁরই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন শাহীনকে আটক করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
১৭ মিনিট আগে
রাজধানীর ভাসানটেক, করাইল ও সাততলা বস্তি এলাকার প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন। চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগী শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়। জিয়াউর...
১ ঘণ্টা আগে