
নারায়ণগঞ্জ শহরের কালির বাজার মাংসপট্টির এলাকার মসলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরেই খবর আসে বাজারে আগুন লেগেছে। ছোট ছোট দোকান ও মসলার কারণে মুহূর্তেই ধোয়ায় আচ্ছন্ন হয়ে পরে পুরো বাজার। আগুন ছড়িয়ে পরে আশপাশের দোকানে। খবর পেয়ে সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।
বাজারের ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে ৫০টির বেশি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সোয়া কোটির কাছাকাছি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, ‘কালির বাজারে কয়েকটি মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। তবে ভেতরে প্রচুর মসলা ও প্লাস্টিকের দোকান থাকায় আগুন নেভাতে অসুবিধা হয়েছে। আমাদের একজন কর্মী আহত হয়েছেন ধোঁয়ায়। এ ছাড়া অন্য কোনো আহতের খবর পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘আনুমানিক ৩০টির বেশি দোকানে আগুন লেগেছে। সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আগুন নেভানোর পর তদন্ত করে বলা যাবে। আমাদের মোট ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।’

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে যাওয়া তিন শতাধিক শাল, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পড়ে থেকে নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, লোকবলসংকটের কথা বলে এসব গাছ দীর্ঘদিন ফেলে রাখে বন বিভাগ। আর সুযোগ বুঝে দুর্বৃত্তরা বনের ভেতর থেকে এসব উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে।
৬ ঘণ্টা আগে
ঘনবসতির শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের হার। অতিরিক্ত রোগীর চাপে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে জ্বরে আক্রান্ত অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।
৬ ঘণ্টা আগে
সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
৭ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
৭ ঘণ্টা আগে