Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন
ফার্নেস অয়েলের গোডাউনে আগুন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের একটি গোডাউনে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সিদ্ধিরগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মিরন মিয়া জানান, খবর পেয়ে তাঁদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমরা কোনো হতাহতের খবরও পাইনি। কারা এই গোডাউন পরিচালনা করত, সেই বিষয়টিও অজানা। এদিকে ঘটনাস্থলে মালিকপক্ষকে না পাওয়ায় গোডাউনটির বৈধতা, ক্ষতির পরিমাণের বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত