নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আরও একটি মাথার খুলি, হাড়, কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। দেহাবশেষগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন উর রশীদ জানান, সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ওই কারখানায় তল্লাশি চালানো হয়। বিকেলের দিকে কারখানার চতুর্থ তলার দক্ষিণ পাশ থেকে একজনের মাথার খুলি, হাড়, কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সেগুলো একজন শ্রমিকের বলে ধারণা করা হচ্ছে। দেহাবশেষগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে পরেবর্তীতে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে কারখানার চতুর্থতলায় তল্লাশি করে তিনটি মাথার খুলি, হাড় ও চুল উদ্ধার করে সিআইডি ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন উর রশীদ আরও জানান, অগ্নিকাণ্ডে লাবুনি, সাজ্জাত ও মহিউদ্দিন নামে আরও তিন শ্রমিক নিখোঁজের অভিযোগ পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ তল্লাশি শুরু করে। অভিযানে সহযোগিতা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
গত ৮ জুলাই হাশেম ফুডসের কারখানায় আগুন লেগে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। কারখানার নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয় তদন্ত কমিটির প্রতিবেদনে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। পুলিশ তাঁদের গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে আদালতে থেকে তাঁরা জামিনে মুক্ত হয়েছেন।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৬ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৬ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে