
রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরুর এক ঘণ্টা পরই শান্তি সমাবেশের ব্যানার লাগানো তিনি গাড়িকে নারায়ণগঞ্জের দিকে যেতে দেখা গেছে। আজ শনিবার বেলা ৩টা ৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গাড়িগুলোকে নারায়ণগঞ্জ অভিমুখে যেতে দেখা যায়।
স্থানীয়রা বলছে, দুপুর ১২টায় নারায়ণগঞ্জ থেকে ঢাকায় উদ্দেশে রওনা দেওয়া গাড়িবহরের মধ্যে ওই গাড়িগুলোও ছিল।
সরেজমিন দেখা যায়, শান্তি সমাবেশের ব্যানার সাঁটানো বন্ধন, উৎসব, বন্ধু কোম্পানির বাস ও প্রায় ১৫টি হাইয়েস নারায়ণগঞ্জের দিকে যাচ্ছে। ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিতে বেশ কটি গাড়ির মধ্যে এগুলোও ছিল। তবে চলমান সমাবেশে রেখে ব্যানার সাঁটানো গাড়িগুলোকে উল্টো পথে দেখে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
সাইনবোর্ড এলাকার এক চা-দোকানি আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা গেলই তো ১টার সময়। ৩টার মধ্যেই যদি ফিরা আসে, তাইলে সমাবেশ করল কী? ঢাকায় গ্যাঞ্জাম শুনে চলে আসছে নাকি?’
এর আগে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রায় ৩৫০টি বাসভর্তি নেতা-কর্মী শান্তি সমাবেশে যোগ দেবে। বিএনপি-জামায়াতের অস্থিরতা মোকাবিলায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সর্বদা তৎপর রয়েছে।’
উল্লেখ্য, সারা দেশে বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শান্তি সমাবেশে অন্তত ২০ হাজার নেতা-কর্মী নারায়ণগঞ্জ থেকে যোগ দেবেন বলে জানান দলটির নেতা-কর্মীরা।

বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি কেনেন। পরে এসব চিংড়ি একটি বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে তাঁরা আরেকটি বাসে রওনা হন। পরদিন রাত ৯টার দিকে বাসটি ধোলাই পাড় এলাকায় পৌঁছালে ছিয়াম কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান।
১৩ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে