পিরোজপুরে অপহরণের শিকার সেই স্কুলছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহরণে জড়িত জুম্মন নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেন র্যাবের এএসপি মোশারফ হোসেন। গ্রেপ্তার জুম্মনকে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে জুম্মনকে গ্রেপ্তার করা হয়। জুম্মনের (১৯) বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণ যাত্রামুড়া এলাকায়। ২৩ এপ্রিল দুপুরে ওই ছাত্রীকে পিরোজপুর থেকে অপহরণ করেন জুম্মন ও তাঁর সহযোগীরা।
র্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে জুম্মনের পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে জুম্মন তাকে নানা ভয়ভীতি দেখান এবং কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ২৩ এপ্রিল মঠবাড়িয়ার বাহালীপট্টি এলাকা থেকে অপহরণ করা হয়।
এ ঘটনায় ২৬ এপ্রিল ভুক্তভোগীর বাবা মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব-১১-এর গোয়েন্দা দল তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লায় অভিযান চালায়। সেখান থেকেই ভুক্তভোগীকে উদ্ধার করে র্যাব। অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। মামলায় অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।

গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১২০০-এর বেশি নারী শিক্ষার্থীর স্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হয়। পরদিন ১০ আগস্ট সংহতি সমাবেশের মাধ্যমে প্রশাসনকে ‘সান্ধ্য আইন’ বাতিলের বিষয়ে সুনির্দিষ্ট আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করে প্রশাসন শুধু এক ঘণ্টার জন্য ‘কারফিউ’ ...
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইউএনওর পরিচয় ব্যবহার করে ফোনে প্রতারণার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। উপজেলা প্রশাসন সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকেরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম ও সিফাত আলী।
২৪ মিনিট আগে