
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (৩৩) ও সিফাত আলী (১৫)।
ডিবি পুলিশ জানায়, ডিবির একটি দল উপজেলার ছোট মরাপাগলা গ্রামের একটি মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সাইফুল ও সিফাত আলীকে আটক করে তল্লাশি চালিয়ে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহার করা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি ইন হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এলাকায় পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
২৫ মিনিট আগে
রাজধানীর শাহজানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে হাসপাতালে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া কিশোরীর নাম মাহিমা (১৩)।
২৬ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম চট্টগ্রাম নগরের বায়েজিদ
৩৩ মিনিট আগে