
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় সজিব গ্রুপের মালিক আবুল হাশেমসহ তাঁর দুই ছেলেকে জামিন দিয়েছেন আদালত। এর আগে গত ১৪ জুলাই আরও দুই ছেলেকে জামিন দেন আদালত। সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিনের আবেদন করা হলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
জামিন প্রাপ্তরা হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাশেম, তাঁর ছেলে হাসীব বিন হাশেম ওরফে সজীব ও অপর ছেলে তারেক ইব্রাহীম। এর আগে জামিন পান তাঁর আরও দুই ছেলে তাওসীব ইব্রাহীম এবং তানজীম ইব্রাহীম।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সোমবার আবুল হাশেমসহ তাঁর দুই ছেলের জামিন দিয়েছেন আদালত। এর আগে আরও দুই ছেলের জামিন হয়েছিল। এছাড়া বর্তমানে কারাগারে রয়েছেন সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানশাহ আজাদ, হাশেম ফুডসের উপমহাব্যবস্থাপক মামনুর রশীদ এবং প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মো. সালাউদ্দিন।
ঘটনার মাত্র ১০ দিনের ব্যবধানে এমন গণহত্যার মামলায় প্রধান অভিযুক্তরা জামিনে বের হয়ে আসায় বিস্ময় প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি ও নাগরিক তদন্ত কমিটির সদস্য সচিব এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। তিনি বলেন, আদালতের সিদ্ধান্তের ওপর আমাদের কোন কথা নেই। আদালত আটককৃতদের জামিনযোগ্য মনে করেছেন বলেই সেটা মঞ্জুর করেছেন। তবে এ ধরনের একটি স্পর্শকাতর মামলায় প্রধান অভিযুক্তদের দ্রুতসময়ে জামিন বিচার প্রার্থীদের বিচার কাজ নিয়ে সন্দেহ সৃষ্টি হতে পারে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সন্ধ্যায় রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় অবস্থিত সজিব গ্রুপের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন ২০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২ প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন শ্রমিক।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৬ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৬ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে