
নারায়ণগঞ্জের আড়াইহাজারে (নারায়ণগঞ্জ-২) নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবুর সমর্থকদের সঙ্গে জাতীয় পার্টির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছোড়া ছররা গুলিতে দুজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন জাপার প্রার্থী আলমগীর সিকদার লোটন। প্রতিবাদে ভোট বর্জনের ঘোষণাও দিয়েছেন তিনি।
আজ রোববার সকাল ১০টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। সংঘর্ষের ঘটনায় লোটন সিকদারের ছোট ভাই জাহাঙ্গীর সিকদার ঝোটনসহ ১০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরপরই সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন আলমগীর সিকদার লোটন।
লোটন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার খবর পাচ্ছিলাম। সকাল ১০টার দিকে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল প্রতীকের দুই এজেন্ট জাল ভোট দিচ্ছিলেন। এর প্রতিবাদ করলে নৌকার সমর্থকেরা আমাদের ওপর আক্রমণ করে। এ সময় এলাকাবাসী আমাদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গুলি করে। আমার দুই সমর্থককে ছররা গুলিতে আহত করেছে পুলিশ।’
তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনের প্রধান এজেন্ট ও পৌরসভা মেয়র সুন্দর আলী। তিনি বলেন, ‘পরাজয় বুঝতে পেরে তারা কেন্দ্র ভাঙচুর করেছে এবং নিজেরা সংঘর্ষে জড়িয়ে ভোট বর্জন করেছে।’
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ‘জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে আলমগীর সিকদার লোটন ও তাঁর ভাই জাহাঙ্গীর সিকদার ঝোটনের সমর্থকেরা কেন্দ্র ও ব্যালট বাক্স ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। বর্তমানে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। প্রশাসন ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।’

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার শক্তি আর কারও নেই।
৪১ মিনিট আগে
খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
৪ ঘণ্টা আগে