
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. রাজিব হোসেন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার এলেঙ্গা এলাকার শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার বাসিন্দা। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে রাজিব বালুবোঝাই একটি ট্রাক নিয়ে লালমনিরহাট থেকে টঙ্গীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে এলেঙ্গা এলাকার শাপলা স্টিল ওয়ার্কশপের কাছে ট্রাক থামিয়ে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামেন।
এ সময় ওত পেতে থাকা একদল ছিনতাইকারী রাজিবের ওপর অতর্কিত হামলা চালায়। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কালিহাতী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের আটকে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলমান।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন সোনারগাঁর ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস। শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ ও প্রশাসনিক নেতৃত্বে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পদক পেয়েছেন।
৪ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ৯ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক মাওলানা আবু সাঈদের বিরুদ্ধে। গতকাল শনিবার নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চণ্ডীপাশা গোরস্থানসংলগ্ন একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
গাজীপুর মহানগরীর পুবাইলের মাঝুখান এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
২০ মিনিট আগে
চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে