
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় হাসান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সদর নৌ থানা-পুলিশ।
শনিবার (২০ জুন) বেলা ৩টার দিকে বন্দর থানার রূপালী ভূমি অফিস-সংলগ্ন শীতলক্ষ্যা নদীর উত্তর ঘাট এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসান বন্দর থানার রূপালী ১ নম্বর গলি এলাকার বাসিন্দা শহীদুল্লাহর ছেলে। তার পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়ায় বসবাস করে।
পুলিশ জানায়, শনিবার বেলা দেড়টার দিকে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে সদর নৌ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলা পৌনে ৩টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। ৩টা নাগাদ শিশুটির নিথর দেহ নদী থেকে উদ্ধার করা হয়। পরে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শিশুটির বাবা শহীদুল্লাহ ও মা আমেনা বেগম। তাঁরা মরদেহটি তাঁদের ছেলে হাসানের বলে শনাক্ত করেন।
সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে অথবা কোনো নোঙর করা জাহাজ থেকে পরে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে। এর মধ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চলমান
৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন বছরের এক শিশুকে হাঁড়ি-পাতিল খেলার কথা বলে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি
১৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন বন্দর শ্রমিকেরা। তাঁরা প্রয়োজনে জীবন দেবেন, তবু এনসিটি-সিসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দিতে দেবেন না বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে